মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযান ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার উপজেলার সাতছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করে। এর অংশ হিসেবে গতাকল শনিবার রাত ২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে শালবাগান এলাকায় বিশেষ টহল পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মাদকদ্রব্য নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিক বিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। এদিকে একই দিন সকাল ৮টার দিকে সাতছড়ি বিওপির টহল দল একই এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি গরু জব্দ করতে সক্ষম হয়। বিজিবি জানায়, জব্দ করা গরু ও গাঁজা আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সচেতন হয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com