শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি

  • আপডেট টাইম রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকায় পরিবেশ দূষণের অভিযোগ করাকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর দোকানে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাংচুর, নগদ ১০ লাখ টাকা লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংবাদকর্মী মো. আলফু মিয়া। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বনগাঁও পশ্চিমপাড়া এলাকার মো. রুহুল আমীন জিলু, লিমন, সুজাত, ছুরতসহ কয়েকজন দীর্ঘদিন ধরে পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে জৈব সার উৎপাদন ও ব্যবসা পরিচালনা করে আসছেন। বিষয়টি নিয়ে তিনি পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এরপর থেকেই বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা চালিয়ে আসছিল। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে তার দোকানে হামলা চালায়। হামলাকারীরা তাকে না পেয়ে দোকানে ব্যাপক ভাংচুর করে এবং ক্যাশে থাকা প্রায় ১০ লাখ টাকা নিয়ে যায়। এ সময় দোকানে থাকা তার ভাতিজাকে মারধর করা হয়। ঘটনার ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। আলফু মিয়া অভিযোগ করেন, হামলাকারীরা প্রকাশ্যে তাকে হত্যা করার হুমকি দিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। একই সঙ্গে পুনরায় হামলা এবং মিথ্যা মামলায় হয়রানির আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তিনি। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com