স্টাফ রিপোর্টার ॥ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যােগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলাধীন ধুলিয়াখালে অবস্থিত জেলা পরিষদের নিজস্ব পুকুর পাড়ে গতকাল সোমবার সকাল ১১ টায় বৃক্ষরোপণ করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) অরুণ কৃষ্ণ পাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদল নেতা কয়েস আহমেদ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুল হোসাইন সৌরভ, সাংবাদিক শরিফ চৌধুরীসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বৃক্ষরোপণ শেষে আহমেদ আলী মুকিব বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে বদ্ধ পরিকর। হবিগঞ্জ জেলা পরিষদ থেকে এই বছরে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে। জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করবো।