মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বাউয়ানি চা বাগান এলাকায় শান্তি বুনার্জি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বসতঘরের তীরের সঙ্গে পড়নের শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী রবি বুনার্জি সকালে চা বাগানে কাজে যান। এ সময় তাদের ছেলে খেলতে বের হয়েছিল। পরে ছেলে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই শওকত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শওকত আলী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবি, শান্তি বুনার্জি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং পারিবারিক অভাব-অনটনের কারণে দুশ্চিন্তায় ভুগছিলেন। তবে এ বিষয়ে পুলিশ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com