স্টাফ রিপোর্টার ॥ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পীরে তরিকত শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশবন্দী ও মুজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জের উমেদনগর শাহজালাল (রহ.) সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পশ্চিম এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, হবিগঞ্জ চৌধুরী বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মজিদ পিরোজপুরী, সাবেক কমিশনার মোঃ সামছু মিয়া, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব মো. ফজলুল হক সজলু, বার সর্দার মোঃ সুনা মিয়া বারর, সাবেক কমিশনার আলহাজ্ব ইউনুস মিয়া, টেক্সেস বার এসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন খান, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি সৈয়দ মুশফিক আহমদ, বিশিষ্ট মুরুব্বি মোঃ মফিজ মিয়া, মোঃ ফারুক আহমেদ, মোঃ আকবর মিয়া, মাওঃ আব্দুল ওয়াদুদ ইমরান, শায়েখ মোস্তাফিজুর রহমান আজহারী, মুফতি আলমগীর হোসনে সাইদী, আবিদুল হক, মাওঃ জয়নাল আবেদীন ফারুকী, মাওঃ মুফতি নেহার উদ্দিন, মাওঃ নাসির, মাওঃ সৈয়দ মাসুক আহমেদ, মাওঃ আবু তাহের, মাওঃ কামাল উদ্দিন আনছারী, মাওলানা উসমান গণি, মাওলানা মোশাররফ হোসেন আনসারী প্রমুখ। এ ছাড়াও হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার মুরিদান ও আশেকান অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশবন্দী ও মুজাদ্দেদী কদমচালী হুজুর। মাহফিল পরিচালনা করেন- কদমচাল দরবার শরিফের বড় সাহেবজাদা ও খলিফা হযরত মাওলানা সাইফুল্লাহ আল কাসেমী, ওয়াকিবুর রহমান সুদিন এবং অধ্যক্ষ আফজাল মিয়া।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম নকশবন্দী ও মুজাদ্দেদী কদমচালী হুজুর বলেন, পবিত্র রমজান মাসে আল্লাহ তা’আলা পবিত্র গ্রন্থ আল-কোরআন নাজিল করে মানবজাতিকে সঠিক পথের দিশা দিয়েছেন। এ মাসে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। তিনি সকল প্রকার ফেতনা-ফাসাদ পরিহার করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার অর্থে আল্লাহর ভয় অর্জনের আহ্বান জানান। এ সময় তিনি বাংলাদেশে নবগঠিত সরকার যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সে জন্য দোয়া করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ-সংঘাত বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক— এ কামনাও করেন।