মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘোষপাড়ার স্থায়ী বাসিন্দা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, রোটারী ক্লাব অব হবিগঞ্জের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই। তিনি সোমবার রাতে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আগামীকাল সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে হবিগঞ্জ পৌর মহাশ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ফনি ভুষন দাশ মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি একজন প্রকৌশলী ও সমাজসেবক হিসেবে হবিগঞ্জে সুপরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সকলের কাছে শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com