শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতির ঘটনায় ডাকাত শফিককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গত শনিবার রাতে চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, গত ২৬ জুলাই ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিরামচর এলাকায় গরুবাহী একটি পিকআপের গতিরোধ করে ডাকাত দল। তারা চালক ও গরু ব্যবসায়ীদের মারধর করে নগদ ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা, চারটি মোবাইল ফোন, ১৪টি গরু এবং পিকআপটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার তদন্তের ধারাবাহিকতায় শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com