শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। জিডি সূত্রে জানা যায়, রিংগনের ভাই মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, রোববার ফেসবুকে মাওলানা কামরুল ইসলাম খাঁন নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে রিংগনকে খুঁজে বের করে ‘জীবিত দাফন’ করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রিংগন ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। জিডিতে আরও অভিযোগ করা হয়, ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, দলটির অঙ্গসংগঠন এবং বিএনপির সংসদ সদস্য ও হুইপ জি কে গউছকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন। এসব পোস্টে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, প্রকাশ্য এমন হুমকির কারণে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া যায়, সে কারণেই জিডি করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, তদন্ত করে জানা গেছে মাওলানা আকবর আলী খান একজন মানসিক রোগী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com