রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে যৌতুকের জন্য হত্যার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে যৌতুকের জন্য সাথী আক্তার (২৭) নামে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পিতা ও পরিবার সূত্রে জানা যায়, আসামিরা শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ কারণে তারা এই ঘটনার বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সাথীর পিতার বক্তব্য অনুযায়ী, সাথীর লাশ ঝুলন্ত অবস্থায় ঘুমানোর খাটে পা লাগানো ছিল। এই অস্বাভাবিক অবস্থার কারণে পরিবারের সন্দেহ আরও বেড়ে যায় এবং তারা দৃঢ়ভাবে ধারণা করেন যে এটি হত্যাকাণ্ড। তাকে শ্বাসরোধ বা অন্য যে কোন উপায়ে হত্যার পর মূল ঘটনা আড়াল করতে ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা যায়, সাথী আক্তার (২৭) কে ২০২০ সালে মনু মিয়ার সঙ্গে বিবাহ দেয়া হয়। পরে ২০২৫ সালের ৭ জুলাই মনু মিয়ার সঙ্গে নোটারী ও কাবিন রেজিস্ট্রি করিয়ে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত। নিহতের পিতা জানান, তার কন্যা শারীরিক ও মানসিক নির্যাতনের কথা বিভিন্নভাবে পরিবারের সঙ্গে জানাতেও ভয় পেত। যৌতুক না দেওয়ায় শ্বশুরবাড়ির সদস্যরা হুমকি দিত। সাথীর পিতা মোঃ আবু কালাম এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাখাই থানায় এজাহার দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com