বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর মাতা ফাতেমা রওশন আরা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সোমবার (১৫ জুলাই) সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে আফজল আলীকে প্যানেল চেয়ারম্যান ঘোষণা করেন উপজেলা পরিষদের উপদেষ্টা সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু জাহির। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়া মায়া রাণীর বিরুদ্ধে ডেলিভারী করাতে গিয়ে প্রসূতি মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নবজাতকের অবস্থা আশংকাজনক। এ নিয়ে এক বছরে ডজনেরও বেশি প্রসূতি মহিলার মৃত্যু হলেও মায়া রাণীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিনদিন তার দৌড়াত্ম মারাত্মক আকার ধারণ করছে। গতকাল রবিবার সকালে ওই বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ কৃষি প্রণোদনা বিতরণে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশের কৃষকদের আত্মসম্মান রয়েছে ও প্রধানমন্ত্রী শেখ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে লুটপাটের ঘটনায় মামলার মূলহোতা মেম্বার সাহেল মিয়া (৩০) কে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালত-৪ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, আগুয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৪ খুনের ঘটনা ঘটে। খুনের বিপক্ষের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে রাস্তার পাশ থেকে মেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয় ও পথচারীরা। গতকাল রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হামিদনগর এলাকার রাস্তার পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। বাহুবল মডেল থানার এসআই আবু মোকসেদ পিপিএএম জানান, উপজেলার হামিদনগর এলাকার নিখিল বাবুর বাসার সামনে রাস্তার পাশে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে ৬৮ হাজার গ্রাম বাংলার রূপকার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১৪ জুলাই বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর জাতীয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লাখাই-হবিগঞ্জ সড়কের হখাইরপুলের ব্রিজের নীচ থেকে জাহির মিয়া (৬০) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুলাই) সকালে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির একদল পুলিশ লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকার ও আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা সরকারকে চাপে ফেলতে নানা অপকৌশল নিয়েছে। দলীয় নেতকর্মীদের এসব অপশক্তি সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। গতকাল হবিগঞ্জ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় সভাপতির বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেল স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে। জানা যায়, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকে এ্যাম্বুলেন্স চালক ও রোগীর স্বজনের সংঘর্ষ হয়েছে। এ সময় এ্যাম্বুলেন্স কাউন্টারটি ভাংচুরসহ ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতাল ও থানায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল, ভয়ে ভর্তি রোগীর স্বজনরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রবিউল ইসলাম রবি (১৪) নামের এক ছেলে গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রবিউল উপজেলার চক হাবিজপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র। নিখোঁজের পর থেকে তার সন্ধানে আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি শেষে প্রচার মাইকিং করানোর পরও খোজ না পেয়ে বাহুবল মডেল থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। পুলিশ ও রবিউলের পরিবার বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ আপন ঠিকানায় ফিরে গেলো নবীগঞ্জ প্রেসক্লাব। চড়াই উৎরাই বাঁধা বিপত্তি সহ অনেক প্রতিক্ষার পর অবশেষে গতকাল শনিবার নবীগঞ্জ প্রেসক্লাব এর নতুন ভবনে কার্যকরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম শুরু পূর্বে আনুষ্ঠানিক ভাবে শহরের নবীগঞ্জ সরকারী জেকে স্কুল রোডে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এম,এ আহমদ আজাদ বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে ৫টায় চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারে ব্যাকসের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদের নির্বাচনে প্রতিদিনের বাংলাদের প্রতিনিধি মোঃ মহিউদ্দিন আহম্মেদ সভাপতি, খোলা কাগজের প্রতিনিধি সাব্বির হাসান সাধারণ সম্পাদক, সাপ্তাহিক খবর প্রতিনিধি বিল্লাল হোসেন খাঁন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোঃ আবুল খায়ের সহ-সভাপতি এবং আমার সংবাদের প্রতিনিধি আলমগীর কবির বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com