বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাই-হবিগঞ্জ সড়কের ব্রিজের নীচ থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লাখাই-হবিগঞ্জ সড়কের হখাইরপুলের ব্রিজের নীচ থেকে জাহির মিয়া (৬০) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ জুলাই) সকালে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির একদল পুলিশ লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত জাহির মিয়া সদর উপজেলার রিচি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত ইয়াছির আরাফাতের পুত্র। পুলিশ জানায়, জাহির মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, মৃত ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। তিনি হয়তো পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com