শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে সিলেটগামী ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেল স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। ওই নারীর পরিচয় সনাক্তে কাজ করছি আমরা। বিস্তারিত পরে জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com