বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দুই মাস ধরে নিখোঁজ রবিউলের সন্ধান চায় পরিবার

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রবিউল ইসলাম রবি (১৪) নামের এক ছেলে গত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রবিউল উপজেলার চক হাবিজপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র। নিখোঁজের পর থেকে তার সন্ধানে আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি শেষে প্রচার মাইকিং করানোর পরও খোজ না পেয়ে বাহুবল মডেল থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।
পুলিশ ও রবিউলের পরিবার সূত্রে জানা যায়, বিগত ৫ মে বিকাল ৪ টায় রবিউল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে তার পরিবারের সদস্যরা তাদের আত্মীয় স্বজনের বাড়িঘর খোঁজাখুজি ও মাইকিং করে তার সন্ধান খোঁজেন। এতেও রবিউলের কোন সন্ধান না পাওয়ায় তার পিতা ফারুক মিয়া গত ১৪ জুন বাহুবল মডেল থানায় একটি জিডি (যাহার জিডি নং- ৬১৬) এন্ট্রি করেন। জিডি এন্ট্রি করার পর থেকে পুলিশ তার সন্ধানে নানামুখি প্রদক্ষেপ গ্রহণ করেও এখন পর্যন্ত রবিউলের সন্ধান বের করতে পারেনি।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার এসআই সমীরণ চন্দ্র দাস বলেন, রবিউল গত ২ মাসের অধিক সময় ধরে নিখোঁজ রয়েছে। প্রথম অবস্থায় তার সন্ধান বের করতে পরিবারের লোকজন চেষ্টা চালায়। পরে তারা ব্যর্থ হয়ে থানায় জিডি এন্ট্রি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, কোন হৃদয়বান ব্যক্তি যদি রবিউলের সন্ধান পান তাহলে বাহুবল মডেল থানার ডিউটি অফিসার (০১২৩০ ১১৮৮৬২) বা আমার (০১৯১২ ৪২৫৮১৮) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com