মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকার ও আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা সরকারকে চাপে ফেলতে নানা অপকৌশল নিয়েছে। দলীয় নেতকর্মীদের এসব অপশক্তি সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। গতকাল হবিগঞ্জ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শোকের মাস আগস্টের প্রথম দিনে বৃক্ষরোপনের মাধ্যমে মাসব্যাপি কর্মসূচির সূচনা করবে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। প্রতি বছরের মতো এবারও জেলা আওয়ামী লীগ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে ১৫ আগস্টকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মাসব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কাঙ্গালীভোজ, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনাসহ গরীব অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক। সভা শুরুর আগে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এবং জেলা আওয়ামী লীগের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং মোনাজাত করা হয়।
এছাড়াও আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com