বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালের প্রধান ফটকে এ্যাম্বুলেন্স চালক ও রোগীর স্বজনের সংঘর্ষ ॥ আহত ২

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান ফটকে এ্যাম্বুলেন্স চালক ও রোগীর স্বজনের সংঘর্ষ হয়েছে। এ সময় এ্যাম্বুলেন্স কাউন্টারটি ভাংচুরসহ ২ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতাল ও থানায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল, ভয়ে ভর্তি রোগীর স্বজনরা দিকবিদিক ছুটাছুটি শুরু করে। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, শহরের সুলতান মাহমুদপুর এলাকার এক রোগীকে সিলেট রেফার করা হয়। এ সময় ওই রোগীর স্বজনরা এ্যাম্বুলেন্স ভাড়া নিতে কাউন্টারে আসেন। কাউন্টারের নিয়োজিত লোকজন সিলেটের ভাড়া বেশি চাওয়ায় তাদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। কিছুক্ষণ পর রোগীর স্বজনরা এ্যাম্বুলেন্স কাউন্টারের গিয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় উচাইল গ্রামের এ্যাম্বুলেন্স চালক শরীফুল ইসলামসহ ২ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com