শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাব ফিরে গেলো স্থায়ী ঠিকানায়

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আপন ঠিকানায় ফিরে গেলো নবীগঞ্জ প্রেসক্লাব। চড়াই উৎরাই বাঁধা বিপত্তি সহ অনেক প্রতিক্ষার পর অবশেষে গতকাল শনিবার নবীগঞ্জ প্রেসক্লাব এর নতুন ভবনে কার্যকরী কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম শুরু পূর্বে আনুষ্ঠানিক ভাবে শহরের নবীগঞ্জ সরকারী জেকে স্কুল রোডে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি এম,এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার। পরে ক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ সভাপতিত্বে মিটিং শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সেলিম তালুকদার। বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, বর্তমান সহ-সভাপতি এম,এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, সদস্য শাহ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ। সভায় জানানো হয়, স্বাধীনতার পর ১৯৭৮ সালে নবীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার পর দীর্ঘ ৪৬ বছর নবীগঞ্জের সাংবাদিকরা ভাসমান অবস্থায় ছিলেন। তাদের বসার কোন স্থান ছিলো না। ২০২৪ সালের কার্যকরী কমিটির ঐক্য বদ্ধ প্রচেষ্টায় জায়গা চিহিৃত করে নতুন ভবন নির্মান করা হলে, নবীগঞ্জ প্রেসক্লাব পেলো স্থায়ী ঠিকানা। কমিটির সভায় নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার জন্য হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া জাহির ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দের নিকট কৃতজ্ঞতা স্বীকার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com