মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার বিভিন্ন স্থানে জমজমাট জুয়া ও মাদকের আসর জমে উঠেছে। এর ফলে শীতকালীন সময়ে চুরি, ছিনতাইসহ অপরাধ মুলক কাজ বৃদ্ধি পেয়েছে। গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ওসির নির্দেশে একদল পুলিশ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায়। তখন সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল এলাকার এক আসর থেকে ওই বিস্তারিত
পাবেল খান চৌধুরী ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। পুলিশের সৎ-নির্ভীক, দক্ষ-চৌকস এই মেধাবী কর্মকর্তাকে আরও দেড় বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জারি হয়েছে প্রজ্ঞাপন। সোমবার এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। দেশের ইতহাসে এই প্রথম পুলিশের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের মিষ্টি দোকান ও কনফেকশনারী গুলোতে পঁচা-ভাসি এবং নোংরা পরিবেশে তৈরি করা খাবার বিক্রি করা হচ্ছে। কিন্তু বরাবরের মতোই এসব প্রতিষ্ঠানগুলো বিলাসবহুল হওয়ায় থেকে যায় ধরাছোয়ার বাইরে। গত ৮ জানুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন এলাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা বিস্তারিত
বিভিন্ন দেশে কর্মরত হবিগঞ্জ সদর উপজেলার প্রবাসীদের নিয়ে দ্বিতীয় মেয়াদে বিশ্ব প্রবাসের আলো কমিটি গঠন করা হয়েছে। গত ৮ই জানুয়ারি রোজ রবিবার জুম অ্যাপের মাধ্যমে একটি ভার্চুয়াল সভায় প্রধান উপদেষ্টা চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন (যুক্তরাজ্য) ও সভাপতি মোঃ জসিম উদ্দিন(ইউ.এ.ই) এর একটি স্বাক্ষরিত প্যাডে ২০২৩-২০২৫ সালের এই কমিটির অনুমোদন দেওয়া দেয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে নব বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যৌতুকলোভী স্বামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোস্তফা মিয়া। কোর্ট পেশকার ফজলু মিয়া জানান, গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের মাসুক মিয়ার কন্যা নুরুন্নাহার আক্তারের সাথে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৩শ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ নিমতলা প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নবাগত সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের কাছে দাপ্তরিক নথিপত্র হস্তান্তর করেন বিদায়ী সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনম, সভাপতি মোহাম্মদ নাহিজ, সদ্যবিদায়ী সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠান ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সন্ধ্যায় বাহুবল বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা। ইউএনও মহুয়া শারমিন ফাতেমা জানান, বাহুবল বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ের সেলিম মিয়াকে ৫ হাজার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জেলা সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সহ-সম্পাদক শাকিল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ সেলিম, সাংবাদিক আব্দুল হালীম, জুয়েল চৌধুরী, এমএআজিজ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে দিনে দুপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও সাবেক মহিলা মেম্বার অঞ্জলী বালা অধিকারী। বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পেলেন অপর এক ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (৯ই জানুয়ারী) বিকাল আনুমানিক ৩টার দিকে বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনার এলাকায়। সূত্রে জানা যায়, বানিয়াচং বড়বাজারস্থ সোনালী ব্যাংক শাখা থেকে বীর মুক্তিযোদ্ধা দেবেশ বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় মাধবপুরে স্বাস্থ্যকর্মী, ইউপি সদস্য সহ ৪জনকে ও অবসরজনিত কারণে ১ প্রধান শিক্ষককে সংবধর্না ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল (সোমবার) দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, রবিবার সকাল ৯টায় হবিগঞ্জ বাস টার্মিনাল থেকে বিরতিহীন পরিবহনের একটি বাস সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়ারখলা নামকস্থানে নিয়ন্ত্রণ বিস্তারিত
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগীতায় পরিবেশ আইন অমান্য করে অর্ধশতাধিক কৃষিজমি’র উপরিভাগের মাটি কেটে বিক্রি করছে একাধিক চক্র। জমি হতে কেটে নেয়া মাটি দিয়ে ভরাট করা হচ্ছে কোটি কোটি টাকার জায়গা, সরবরাহ করা হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়েছে। পরিবেশ আইন অনুযায়ী বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাউল, যন্ত্র শিল্পী ও সাউন্ড মালিক অধিকার আদায়ের লক্ষ্যে জেলা বাউল কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ এর উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী ও বিপুল রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শরিফ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামে শরিফ মিয়া ও তার চাচাতো ভাই শহিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে সংঘর্ষে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হবিগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পিডিবি সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক লাইন ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে। বাতাস বা বৃষ্টি এলে ছিড়ে যায়। এতে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রাহকরা পড়েন ভোগান্তিতে। পাশাপাশি অফিস আদালতের কাজে ব্যাঘাত ঘটে। তাই বিদ্যুৎ অফিস থেকে শহরের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com