শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কের আনোয়ারপুর পয়েন্টে অধিক মূল্যে অকটেন বিক্রির অপরাধে ৫০ লিটার অকটেন জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক জব্দকৃত অকটেন বিক্রি করা হয়। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ও পৃথিন্দ্র চাকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, পাম্প থেকে অকটেন কিনে খোলা বাজারে দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে।
পরে জব্দকৃত অকটেন তাৎক্ষণিক সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন যানবাহনের কাছে বিক্রি করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক সুজাত মিয়াকে ২শ টাকা জরিমানা করা হয়েছে। পরে অগ্রদূত ফিলিং স্টেশন পরিদর্শন করে তাদের দৈনন্দিন রেজিস্ট্রার যাচাই করা হয়।
এ ছাড়া হবিগঞ্জের ফায়ার সার্ভিস রোডের রাহান এন্টারপ্রাইজ জ্বালানি থেকে সেনাবাহিনীর অভিযানে ২০০ লিটার জ্বালানি তেল ১২০ টাকা করে ১শ জনের মধ্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com