বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদরের বিভিন্ন স্থানে জুয়ার আসরে পুলিশের অভিযানে আটক ৩

  • আপডেট টাইম বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার বিভিন্ন স্থানে জমজমাট জুয়া ও মাদকের আসর জমে উঠেছে। এর ফলে শীতকালীন সময়ে চুরি, ছিনতাইসহ অপরাধ মুলক কাজ বৃদ্ধি পেয়েছে।
গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ওসির নির্দেশে একদল পুলিশ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান চালায়। তখন সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল এলাকার এক আসর থেকে ওই গ্রামের মৃত নুর মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৪০), গোপায়া ইউনিয়নের মুজিবনগর গ্রামের আব্দুল বারীর পুত্র কুতুব উদ্দিন (২৫) ও বগলা খাল গ্রামের খুর্শেদ আলীর পুত্র রইছ আলী (৩৫) কে আটক করেন। তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জুয়া আইনে মামলা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com