রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে ৩শ কম্বল বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে ৩শ কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জ নিমতলা প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাসনিম জাহান, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস, হবিগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট মফিজুর রহমান বাচ্চু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুরুজ আলী। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সফিকুজ্জামান হিরাজ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, পংকজ কান্তি দাশ পল্লব, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com