সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচংয়ে অভিনব কায়দায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর টাকা ছিনতাই ॥ বুদ্ধিমত্তায় রক্ষা পেলেন মহিলা মেম্বার রাণী বালা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে দিনে দুপুরে ছিনতাইকারীর কবলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও সাবেক মহিলা মেম্বার অঞ্জলী বালা অধিকারী। বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পেলেন অপর এক ইউপি সদস্য। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (৯ই জানুয়ারী) বিকাল আনুমানিক ৩টার দিকে বানিয়াচং বড়বাজারস্থ শহীদ মিনার এলাকায়। সূত্রে জানা যায়, বানিয়াচং বড়বাজারস্থ সোনালী ব্যাংক শাখা থেকে বীর মুক্তিযোদ্ধা দেবেশ অধিকারীর স্ত্রী সুজাতপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার অঞ্জলী বালা অধিকারী স্বামীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ১৪ হাজার টাকা উত্তোলন করে শহীদ মিনার এলাকার কাছে পৌছামাত্র অভিনব কায়দায় উনার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় একটি প্রতারক চক্র। অঞ্জলী বালা অধিকারী জানান, শহীদ মিনার এলাকায় পৌছামাত্র ১জন অচেনা লোক তার পায়ে ভক্তিদেয়। এ সময় বিভিন্ন বিষয়ে তার সাথে কথা বলে ওই প্রতারক। এক পর্য্যায়ে তার কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ওই প্রতারক। পরে অঞ্জলী বালা অধিকারী ওই বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের দেবজিত শর্মার কাছে বিষয়টি জানালে দেবজিত ওই মহিলার ছেলে ১২নং সুজাতপুর ইউপির সদস্য জিতেন চন্দ্র অধিকারীর সাথে মোবাইল নাম্বার নিয়ে তার সাথে কথা বলেন। বাড়ীতে যাওয়ার মত টাকাও তার কাছে না থাকায় দেবজিত শর্মার কাছ থেকে ৫শ টাকা নিয়ে ওই মহিলা বাড়ীতে যান। একই দিন সুবিদপুর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫ ও ৬নং ওর্য়াডের মহিলা মেম্বার রাণী বালা দাশ একই চক্রের সদস্যের খপ্পরে পড়েন। তিনি উপজেলা থেকে সম্মানীর টাকা উত্তোলন করে বাড়ী যাওয়ার পথে পিছু নেয় প্রতারক চক্রটি। ওই মহিলা বড়বাজারস্থ স্মৃতি সৌধ এলাকায় আসা মাত্র তার পায়েও ভক্তি দেয় একই প্রতারক চক্রটি। এক পর্যায়ে ওই প্রতারক রাণী বালা কে জানায় সে তার এক নিকটাত্মীয়র ঘনিষ্টজন। প্রায় ১০ বছর যাবত সে বিদেশে ছিল বলে রাণী বালা তাকে চিনতে পারেননি বলেও জানায় সে। আলাপের এক পর্যায়ে ওই প্রতারক রাণী বালাকে জানায় তার এক আত্মীয় বিদেশ থেকে কিছু গরীব মানুষকে সাহায্য করবে এজন্য রাণী বালাকে বলে উনি যেন ১০ জন গরিব মানুষের নাম দেন এবং তাদেরকে বানিয়াচং আসতে হবে। এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সে রাণী বালার পিছু নেয় এবং রাণী বালা সম্মানী বাবদ যে টাকা পেয়েছেন সে টাকা সম্পর্কেও জেনে যায় ওই প্রতারক। বিষয়টি মহিলা মেম্বার রাণী বালা আঁচ করতে পেরে কৌশলে তার এক আত্মীয়কে জানালে ছিটকে পড়ে ওই প্রতারক। এ বিষয়ে রাণী বালার সাথে আলাপকালে তিনি জানান, অল্পের জন্য আমি ওই প্রতারকের কাছ থেকে রক্ষা পেয়েছি। যদি আমার পরিচিতজনদের বিষয়টি না জানাতাম তাহলে বড় ধরনের দূর্ঘটনার আশংকা ছিল বলেও তিনি এ প্রতিনিধিকে জানান। তিনি আরো জানান, ওই এলাকায় বেশ কয়েকটি সিসি ক্যামেরা ছিল, যদি ওই সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয় তাহলে ওই প্রতারক চক্রটিকে চিহিৃত করা যাবে। ফুটেজে ওই প্রতারককে দেখলে তিনি তাকে চিনতে পারবেন বলেও এ প্রতিনিধিকে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com