রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

শহরে আলম ফুড ও মধুকাননকে ৪২ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের মিষ্টি দোকান ও কনফেকশনারী গুলোতে পঁচা-ভাসি এবং নোংরা পরিবেশে তৈরি করা খাবার বিক্রি করা হচ্ছে। কিন্তু বরাবরের মতোই এসব প্রতিষ্ঠানগুলো বিলাসবহুল হওয়ায় থেকে যায় ধরাছোয়ার বাইরে। গত ৮ জানুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন এলাকায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ফেভার আর রঙ ব্যবহারের অপরাধে আলম ফুড গার্ডেন বেকারি অ্যান্ড সুইটমিটকে ৩৫ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে সকলের পরিচিত মধুকানন মিষ্টান্নকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ইতোপূর্বেও এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও তারা সতর্ক হয়নি। অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হাসান ও র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com