বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে নিয়স্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা ॥ আহত ৩০

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, রবিবার সকাল ৯টায় হবিগঞ্জ বাস টার্মিনাল থেকে বিরতিহীন পরিবহনের একটি বাস সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়ারখলা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে এতে গাড়িটি ধুমড়ে-মুছড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটনাপন্ন রয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে গাছ না হলে অনেক মানুষ মারা যেতো।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com