বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন ॥ পুরুষশূণ্য বাড়ি

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শরিফ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামে শরিফ মিয়া ও তার চাচাতো ভাই শহিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এক পর্যায়ে সংঘর্ষে শরিফ মিয়া মারা যায়। খবর পেয়ে মাধবপুর-সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী, ওসি আব্দুর রাজ্জাকসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এদিকে ঘটনার পর থেকেই ওই বাড়ি পুরুষশূণ্য হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে নারী-পুরুষ সকলেই পালিয়ে গেছে।
রাত ৯টায় এ রিপোর্ট লেখাকালে সার্কেল এসপি নির্মলেন্দু চক্রবর্তী জানান, এখনও মামলা হয়নি। তবুও অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com