বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভাংচুর, চিকিৎসকদের মারধর, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত্র ৮টা পর্যন্ত হবিগঞ্জ জেলার সকল প্রাইভেট চিকিৎসা বন্ধ থাকবে। সারাদেশের ন্যায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর ডাকে এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি পালনকালে ডাক্তারগণ কালো ব্যাজ ধারণ করে হামলার প্রতিবাদ ও নিন্দা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের প্রায় ৪৭০ জন কৃষকের জমি ও ধানসহ, খরকুটা এবং ৫ হাজার ফুট রাস্তা তলিয়ে গেছে। এসব হাওর অঞ্চলে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে আলোচনায় হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল পাঠানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সোমবার হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জকে নির্দেশ প্রদান করেছেন। মামলা সূত্রে জানা যায়, আগামী ১০ জুলাই ছাত্রলীগের মাধবপুর উপজেলার সম্মেলনে উজ্জল পাঠান বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পানিতে ডুবে চার বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের কৃষক মোঃ সুহেল মিয়ার ছেলে মোঃ সায়েম মিয়া তার সহপাঠীদের সাথে খেলাধুলা করতে যায়। সবার অগোচরে হরিধরপুর গ্রামের মসজিদের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে সায়েমকে খোজাখুজির বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বশিনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মনির মিয়া (২৩) বলে জানা গেছে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বশিনা নামক স্থানে বালু বোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা বিস্তারিত
স্পোর্টস ডেস্ক ॥ ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হারলে র‌্যাঙ্কিংয়ে আটে নেমে যেতো বাংলাদেশ। ফলে ২০১৯ বিশ্বকাপ খেলা, না খেলার দোলাচলে থাকতে হতো টাইগারদের। তবে তা নিয়ে সংশয় কেটে গেছে! আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশ জোরালোই করেছে ম্যাশ বাহিনী। এখন তাদের সামনে অপেক্ষা করছে আরো বড় সুযোগ। আসছে ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাইর সিংহগ্রামে ভাঙ্গারী ব্যবসায়ী গিয়াস উদ্দিন হত্যা মামলার নেই কোন অগ্রগতি। হত্যার ২ মাস অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম হতাশায় ভুগছেন নিহতের পরিবার। নিহতের স্বজনরা আশংকা করছেন আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশকে ম্যানেজ করে হত্যা মামলাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্ঠা চালাচ্ছে। স্বজনরা আসামীদের অবিলম্বে গ্রেফতার করে ন্যায় বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে বেশী গুরুত্ব দিয়ে মাধবপুর উপজেলার ৭ কোটি ৪৩ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এ বাজেট ঘোষনা করেন। বাজেট পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সরকারে সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে পৌরসভা সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সভাপতি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০ গুণীশিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো এই সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানটি গতকাল সন্ধ্যা ৭টায় শহরের রাজনগরস্থ একাডেমি মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলমের সভাপতিত্বে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে গত শনিবার বিকালে শ্রী শ্রী ঠাকুর বানী আশ্রমে এক সভা অনুষ্টিত হয়। দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ যোহর চুনারুঘাট পৌর শহরের দিদার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক মাওলান আবু তৈয়ব আল হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মুহিব উদ্দিন আহমেদ সোহেল। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণের জন্য দেড় কোটি টাকা অনুদান দিয়েছে আইন মন্ত্রণালয়। গত ১৮ মে বাংলাদেশ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আফিল উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান তালুকদার ও সহ-সভাপতি ফারুকুর রহমান মহালদারের হাতে অনুদানের ছাড়পত্র বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সেন্ট্রাল হাসপাতালে হামলা ভাংচুর, সম্পদ নষ্ট ও জাতীয় অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত ডাঃ এবিএম আব্দুল্লাহ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ে প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হবিগঞ্জ জেলা বিএমএ। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর থানার সামেন অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা কালো ব্যাজ ধারণ করে হামলার বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com