মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নিউজিল্যান্ডকে হারালেই সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ !

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক ॥ ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ হারলে র‌্যাঙ্কিংয়ে আটে নেমে যেতো বাংলাদেশ। ফলে ২০১৯ বিশ্বকাপ খেলা, না খেলার দোলাচলে থাকতে হতো টাইগারদের। তবে তা নিয়ে সংশয় কেটে গেছে! আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেশ জোরালোই করেছে ম্যাশ বাহিনী। এখন তাদের সামনে অপেক্ষা করছে আরো বড় সুযোগ। আসছে ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে যাবেন সাকিব-মুশফিকরা!
আইসিসি সবশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯১ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। আর ৯৩ পয়েন্ট নিয়ে ছয়ে আছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের ওই ম্যাচে কিউইদের হারাতে পারলে পয়েন্ট শ্রীলঙ্কার সমান হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছয়ে উঠে যাবে টাইগাররা। আর সাতে নেমে যাবে লঙ্কানরা।
অবশ্য ম্যাচটা হেরে গেলেও খুব একটা ক্ষতি হবে না বাংলাদেশের। ৯০ পয়েন্ট নিয়ে সাতেই থাকবেন মাশরাফিরা। তবে বর্তমানে আটে থাকা পাকিস্তান মাত্র ২ পয়েন্ট পিছিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। আসছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে থাকা সেরা আট দল সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। বুধবার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। টাইগার-ভক্তদের প্রত্যাশা সেই ম্যাচে জিতে বিশ্বকাপে খেলা পাকাপোক্ত করবেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com