শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগ নেতার তথ্য প্রযুক্তি আইনে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল পাঠানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সোমবার হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার হবিগঞ্জকে নির্দেশ প্রদান করেছেন। মামলা সূত্রে জানা যায়, আগামী ১০ জুলাই ছাত্রলীগের মাধবপুর উপজেলার সম্মেলনে উজ্জল পাঠান এবং মনির হোসেন উপজেলা সভাপতি প্রার্থী হওয়ায় পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল পাঠানের নিজস্ব ফেইসবুক, ওয়াটসআপ, ইমো ও ম্যাজেঞ্জার এর মাধ্যমে বিভিন্ন ভূয়া কাগজ পত্র তৈরী করে মনির হোসেনের বিরুদ্ধে ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জনের আইডিতে ট্যাগ করে। যা মনির হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতিসাধনসহ ব্যক্তিগতভাবে মানসম্মান ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে পৌর ছাত্রলীগ সভাপতি উজ্জল পাঠানের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com