মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শিল্পকলায় বর্ণাঢ্য আয়োজনে ২০ গুণী শিল্পীকে সম্মাননা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০ গুণীশিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো এই সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানটি গতকাল সন্ধ্যা ৭টায় শহরের রাজনগরস্থ একাডেমি মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামসুর রহমান ভূইয়া, শিল্পকলা একাডেমির প্রাক্তন সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ।
আলোচনা সভার শুরুতেই পদক প্রদানের প্রোপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি।
কণ্ঠসঙ্গীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, যাত্রাশিল্প, ফটোগ্রাফী ও লোকসংস্কৃতিতে অবদানের জন্য জেলার ২০জন গুণী শিল্পীকে এই পদক প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন, ২০১৩ সালে কণ্ঠসঙ্গীতে সুদর্শন ভট্টাচার্য্য উজ্জ্বল, নৃত্যকলায় ড. মুকিদ চৌধুরী, চারুকলায় মোঃ আলাউদ্দ্নি আহমেদ, নাট্যকলায় এডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী, লোকসংস্কৃতিতে এডভোকেট মোঃ শাহজাহান বিশ্বাস, ২০১৪ সালে কণ্ঠসঙ্গীতে স্বদেশ দাশ, নৃত্যকলায় নাসরিন আরা খানম চৌধুরী, ফটোগ্রাফীতে বুলবুল রায় ভোলা, নাট্যকলায় এডভোকেট পুন্যব্রত চৌধুরী, যাত্রাশিল্পে মোঃ আজগর আলী, ২০১৫ সালে কণ্ঠসঙ্গীতে সিদ্ধার্থ বিশ্বাস, নৃত্যকলায় বিউটি সাহা, নাট্যকলায় জাহাঙ্গীর চৌধুরী, যাত্রাশিল্পে সুনীল চন্দ্র দাশ, লোকসংস্কৃতিতে এমএ রব এবং ২০১৬ সালে কণ্ঠসঙ্গীতে মোঃ জালাল সিদ্দিকী, নৃত্যকলায় ডাঃ দেবলীনা দাশ গুপ্ত, নাট্যকলায় এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, যন্ত্রসঙ্গীতে সীতেশ রঞ্জন চৌধুরী ও লোকসংস্কৃতিতে প্রফেসর জাহান আরা খাতুন।
উল্লেখ্য, প্রত্যেক পদক বরেণ্য গুণীশিল্পীকে ১টি করে উত্তরীয়, সনদপত্র, পদক এবং ১০ হাজার টাকার সম্মাননা চেক প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠান শেষে শিল্পকলা একাডেমির শিার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com