বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৬৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ যোহর চুনারুঘাট পৌর শহরের দিদার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক মাওলান আবু তৈয়ব আল হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মুহিব উদ্দিন আহমেদ সোহেল।
বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা, আলহাজ্ব মুফতি মাওঃ আব্দুল কাদির, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মোছাব্বির রুনু, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওঃ বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, মাওঃ আনাছ মাহমুদ, শেখ খাইরুল কবীর প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে আলহাজ্ব কামাল উদ্দিনকে সভাপতি ও মাওলানা আবু তৈয়ব আল হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি ঘোষনা করা হয়। পরে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে চুনারুঘাট শহরে মিছিল বের করা হয়। পরে হবিগঞ্জ ব্যকস এর নব-নির্বাচিত সভাপতি মোঃ শামছুল হুদাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com