শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোই শেখ হাসিনার লক্ষ্য-ডাঃ মুশফিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০১৭
  • ৮১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের প্রায় ৪৭০ জন কৃষকের জমি ও ধানসহ, খরকুটা এবং ৫ হাজার ফুট রাস্তা তলিয়ে গেছে। এসব হাওর অঞ্চলে বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ কৃষকদের নিয়ে আলোচনায় হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, প্রত্যেক ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পর্যাপ্ত চাল ও টাকা পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক মানুষকে ১০ টাকা কেজি করে চাল দিয়ে তিনি চাচ্ছেন তার দেশের মানুষ যেন কোণ প্রকার অভাব অনটনে না পরে সে দিকে লক্ষ্য রাখতে। সরকারের এই সাহায্য থেকে যেন কোন ক্ষতিগ্রস্থ কৃষক বঞ্চিত না হয় সে দিকে দৃষ্টি রাখতে এবং যেসব এলাকায় ঘূর্ণিঝড়ে রাস্তাঘাট, কালবার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ক্ষতিগ্রস্থ হয়েছে তার তালিকা দেয়ার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ৮নং ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, ইউপি সদস্য আসাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ চৌধুরী, জেলা পরিষদের (সি,এ) মোঃ রিমন সরকারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ নেতৃবৃন্দ এবং এলাকার মুরুব্বীয়ানগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com