সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ
স্টাফ রির্পোটার ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের এক মেম্বার ও তার লোকজনের বিরুদ্ধে সরকারী রাস্তার জায়গা দখল করে সীমানা প্রাচীর ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই মেম্বার ও গাবদেব গ্রামবাসীর মধ্যে মামলা মোকদ্দমা চলছে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া-গাবদেব রাস্তা দিয়ে পীরের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ লাখাই সড়কে রাত ভর ডাকাতি সংঘটিত হয়েছে। নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। তাদের প্রহারে অনন্ত ১০ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, গতকাল দেড়টা থেকে ভোর রাত পর্যন্ত হবিগঞ্জ লাখাই সড়কের রিচি গ্রামের অদূরে সামাদ নগর স্থানে রাস্তার উপর গাছ ফেলে ১০ থেকে ১২টি রিক্সা, সিএনজি, বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক দিন ধর্ষণ করার অভিযোগে কারাগারে ঠাই হলো নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজনগর গ্রামের বাসিন্দা সুন্দর আলীর পুত্র শয়ন আহমদের। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রবিবার নারী ও শিশু আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় এলাকায় আলোচনার বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা যুবলীগের উদ্যোগে আগামী ১৫ অক্টোবর হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে যুব সংবর্ধনা সফল করার লক্ষ্যে এক প্রচার মিছিল সরকারী বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়। কলেজ ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের দু’টি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর শূন্য পদে পদায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে বৈঠক করেছেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ১১ অক্টোবর বিকাল ৪টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর কক্ষে এ বৈঠকে মুক্তিযোদ্ধা মমিন বানিয়াচং এল.আর সরকারী উচ্চ বিদ্যালয়ে সহকারী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শহরের বগলা বাজারে রাজন বনিকের উপর হামলাকারী শামীম (৩০) কে আটক করেছে পুলিশ। সে শহরের বগলা বাজার এলাকার মানিক মিয়ার পুত্র। গতকাল রবিবার সকালে সদর থানার এসআই ওমর ফারুক, কৌশিক তালুকদার, কৃষ্ণ মোহন দেবনাথ, মিজানুর রহমান ও ছানা উল্লার নেতৃত্বে পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে নাতিরাবাদ এলাকা থেকে তাকে আটক বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকাল ৩ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সভাপতি মোঃ আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়ার উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আকতার হেলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউ/পি চেয়ারম্যান বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার সতং রোড হতে বড়াইল মহিলা মাদ্রাসা পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করছেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু। গতকাল রবিবার সকাল ১১টায় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রহম আলী, মহিলা কাউন্সিলর মাশকুরা বেগম, পৌর প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, উচ্চমান সহকারি মোঃ তাহির মিয়া, ঠিকাদার মোঃ রমিজ উদ্দিন, বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল আহমেদকে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতার করায় নিন্দা জানিয়েছে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি। গতকাল এক বিবৃতিতে জেলা জাতীয় পার্টির সভাপতি এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান বলেন- হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ একজন স্বচ্ছ রাজনীতিবিদ। পাশাপাশি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মুরাদপুর মাদ্রাসার বেঙ্গাউরা জলমহালটি দখলের পায়তারা ও জলমহালটির ইজারাদারের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জালাল উদ্দিন (৫২) এর জামিন না মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার আদালতে জামিন চাইলে আদালত জানিম না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে জালাল উদ্দিনকে কারাগারে প্রেরন করা হলে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন মামলার বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com