শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আদালত প্রাঙ্গন থেকে আসামী গ্রেপ্তার ॥ চুনারুঘাট থানার দারোগা জাহিদকে আদালতে তলব

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৬৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আদালত প্রাঙ্গন থেকে সারেন্ডারকৃত আসামীকে গ্রেপ্তার করে টেনে হেঁচড়ে নিয়ে আসায় চুনারুঘাট থানার দারোগা আব্দুল্লাহ আবু জাহিদের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। ওই দারোগাকে আগামী ৮ অক্টোবর স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। এডঃ আবু সাঈদ গতকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন বিচার আদালত-২-এ লিখিত অভিযোগে বলেন, ৪ অক্টোবর সিআর-৪৭/০৬ (বন) মামলার আসামী সকাল ১০ টার সময় সারেন্ডার পিটিশনের মাধ্যমে আদালতে সারেন্ডার করার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় চুনারুঘাট থানার দারোগা আব্দুল্লাহ আবু জাহিদ সাদা পোষাকে আদালত প্রাঙ্গন থেকে চুনারুঘাট উপজেলার বাগিয়ারগাও গ্রামের আলপি মিয়ার পুত্র আসামী ছাবু মিয়াকে গ্রেপ্তার করে টেনে হেচড়ে থানায় নিয়ে যান। আদালত অবমাননার এ বিষয়টি বিজ্ঞ আইনজীবি দারোগাকে অবহিত করলেও দারোগা তা অমান্য করে আসামীকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে যান। এরই প্রেক্ষিতে এডঃ আবু সাঈদ আদালতকে এ বিষয়টি লিখিত ভাবে জানালে বিজ্ঞ আদালত দারোগার বিরুদ্ধে ওই আদেশ জারি করেন। আদালত আদেশের এ কপি হবিগঞ্জের পুলিশ সুপার, চুনারুঘাট থানার ওসিকে প্রেরনেরও নির্দেশ জারি করেন। আইনজীবির মহুরার আঃ রহিম বলেন, ছাবু মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বাড়ী এসে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে এবং ওই মামলায় গ্রেপ্তারী পরওয়ানা জারি রয়েছে। আদালতের প্রতি সম্মান দেখিয়ে তিনি ওই দিন সারেন্ডার করতে গিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com