বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দুর্ধর্ষ দোকান চুরি

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৯৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা কাউসার এন্টারপ্রাইজয়ের সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ৩৭ হাজার ৫’শ টাকা, প্রায় ৪৫ হাজার টাকার মোবাইল কার্ড, ৬০হাজার টাকার বিভিন্ন সিগারেটসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত শনিবার দিবাগত রাতে যে কোন এক সময় এ ঘটনা ঘটে।
কাইছার এন্টাপ্রাইজের মালিক আরজু মিয়া জানান, গত শনিবার সাপ্তাহিত ছুটি থাকায় সারাদিন বন্ধ থাকার পর সন্ধ্যায় দোকান খুলে কিছু সময় দোকান খুলে রাখার পর রাত ৯টার দিকে বন্ধ করে বাসায় চলে যান। পরে গতকাল রবিবার সকালে দোকান খুলতে এসে দোকানের সাটারের দুই সাইটের তালা ভাঙ্গা দেখে হতবাক হয়ে পরেন। সাটার খুলে ভেতরে প্রবেশ করে দেখে নগদ টাকাসহ মালামাল কে বা কারা লোট করে নিয়ে গেছে। পরে বিষয়টি সদর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
এদিকে, দুই দিন পূর্বে শহরের পুরান মুন্সেফি এলাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়। এর রেশ কাটতে না কাটতেই আর একটি চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com