মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এ বদলী করা হয়েছে। রোববার এক সরকারী প্রজ্ঞাপনে তাকে এনবিআর চেয়ারম্যানের পিএস হিসেবে বদলি করা হয়। প্রকাশ, উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে ইউএনও শামছুল স্বেচ্ছাচারিতার মাধ্যমে উপজেলা পরিষদের সম্পদ নিলাম-বিক্রিসহ বিভিন্ন কর্মকান্ড চালান। গত মঙ্গলবার হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলমের মতবিনিময় সভায় ব্যানারে স্বেচ্ছাচারিতার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ লাইনে এ ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এসময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এর আমন্ত্রণে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি, নবীগঞ্জ বাহুবলের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, ডিআইজি মোঃ বিস্তারিত
বানিয়াচং প্রতিনিধি ॥ অনিয়ম-দুর্নীতির কারণে বানিয়াচং উপজেলা পরিষদের সভায় পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমানকে তুলোধুনো করেছেন এমপি আব্দুল মজিদ খানসহ উপস্থিত জনপ্রতিনিধিগণ। অন্যদিকে বদলির আদেশ আসায় বিদায়ী ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামকে সহানুভূতি দেখানো হয়েছে। গতকাল দিনভর উপজেলা পরিষদ সভাকক্ষে পরিষদের মাসিক সভাসহ ১০টি কমিটির সভা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে বিদ্যুৎ সমন্বয় সভায় পল্লী বিদ্যুতের নানা অনিয়ম-দুর্নীতির বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে হবিগঞ্জের কৃতি সন্তান নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব আলী সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাতে তারা মিলিত হন। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউইয়র্ক আওয়ামীলীগের সার্বিক বিষয়ে আলোচনা করে খোজ খবর নেন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥  হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকা থেকে ২ কেজি গাজাসহ কাজী মইনুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মইনুল বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের কাজী আব্দুন নুরের ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মইনুল রোববার বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম এর দাদা মরহুম হাজী ইমতিয়াজ হোসেন (ডেঙ্গু মিয়া) এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল চুনারুঘাটের মুড়ারবন্দে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন (রঃ) এর মাজার প্রাঙ্গনে এক মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাজার এলাকার এতিমখানার শিশুরা, মুড়ারবন্দ এলাকার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের আলোচিত জ্বীনের বাদশা ভুয়া কবিরাজ ও তান্ত্রিক জগতের শিরমণি বাবুল চিশতী (৩৫) এর ধর্ষণের মামলায় জামিন না মঞ্জুর করেছেন হবিগঞ্জের দায়রা জজ আদালত। গত রবিবার সকালে তার জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি আকবর হোসেন জিতু বাবুলের অপকর্মের নানা কাহীনি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে মর্মে পত্রিকা গুলো উপস্থাপন করেন। শুনানি বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২৫ রমজান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার উদ্যোগে পুরাতন খোয়াই ব্রীজ সংলগ্ন জেলা কার্যালয়ে বিকালে জেলা সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান সানীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী হাবীবুর রহমান জালালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফতমজলিসহবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কের ২নং পুল এলাকায় চালককে জিম্মি করে টমটম ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বহুলা গ্রামের মৃত মতলিব মেম্বারের পুত্র শহীদুল ওরফে সাইফুল (১৯) ও তেঘরিয়া গ্রামের দুলাল মিয়ার পুত্র সুজন মিয়া (২০)। আহত টমটম চালক ইকবাল জানায়, গত রবিবার সন্ধ্যায় আটককৃত দুই ছিনতাইকারী সহ অন্যান্য ছিনতাইকারীরা টমটমটি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥  হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকা থেকে ২ কেজি গাজাসহ কাজী মইনুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মইনুল বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের কাজী আব্দুন নুরের ছেলে। ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মইনুল রোববার বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ বাতাস সৃষ্টির প্রাচীন প্রযুক্তির কাপড় ও বেতের তৈরী হাত পাখা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী ব্যবসায়ীরা। গ্রীষ্মের উষ্ণতার  বার্তা আসতে না আসতেই হাত পাখার কদর বেড়েছে পথচারীসহ সকল শ্রেণী-পেশার মানুষজনের মধ্যে। নবীগঞ্জের ফুটপাতে বসে ও রাস্তায় রাস্তায় ঘুরে পাখা বিক্রি করছেন বিক্রেতারা। তথ্য প্রযুক্তির সময়ে বৈদ্যুতিক পাখা ব্যবহার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে পৃথক অভিযানে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন, সেজুঁতি ধর, তানভীর আহমেদ রুমান ও চাই থোয়াইলা চৌধুরী। ভ্রাম্যমান আলাদত সূত্রে জানা যায়, লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় শায়েস্তাগঞ্জের ড্রাইভার বাজার ও পুরানবাজারের ৭টি মুদি মালের বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার হৈবতপুর গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গত ১১ জুলাই বিকালে প্রতিপক্ষের লোকজন রফিক মিয়ার বাড়িতে হামলা করে বাড়িঘর ও আসভাবপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধিত করে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের মৃত সুন্দর মিয়ার ছেলে রফিক মিয়ার ইরি ধান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ট্রিপল মার্ডার খ্যাত কসবা গ্রামের আজিজুল ইসলাম হত্যাকান্ডের মামলার অন্যতম আসামী শ্যামল আহমদ (৩২)কে রোববার গভীর রাতে সিলেটের জালালাবাদ এলাকা থেকে আটক করেছে র‌্যাব ৯ এর একদল সদস্য। গতকাল সোমবার সকালে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করলে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গত ৬ জুন কসবা গ্রামের বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে ভরপুর রাস্তার পাশে একই ইউনিয়নের বাশডর গ্রামের লোকজন আসার পথে পথি মধ্যে ভরপুর গ্রামের একদল বখাটেদের হামলায় মহিলাসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। জানা যায়, গত ৪/৫দিন পূর্বে বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পৌর এলাকার হাতুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের মাসুদ আহমদ চৌধুরীর সাথে প্রতিবেশী মৃত আঃ কাদিরের তিন পুত্র সালাম, মিজান মিয়া ও আব্দুল হানিফের বিরোধ চলে আসছিল। এর জের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com