মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বদলির আদেশ আসায় ইউএনও’র প্রতি সহানুভূতি ॥ বানিয়াচং উপজেলা পরিষদের সভায় পল্লী বিদ্যুতের ডিজিএমকে তুলোধুনো

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ অনিয়ম-দুর্নীতির কারণে বানিয়াচং উপজেলা পরিষদের সভায় পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমানকে তুলোধুনো করেছেন এমপি আব্দুল মজিদ খানসহ উপস্থিত জনপ্রতিনিধিগণ। অন্যদিকে বদলির আদেশ আসায় বিদায়ী ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামকে সহানুভূতি দেখানো হয়েছে। গতকাল দিনভর উপজেলা পরিষদ সভাকক্ষে পরিষদের মাসিক সভাসহ ১০টি কমিটির সভা অনুষ্ঠিত হয়। তন্মধ্যে বিদ্যুৎ সমন্বয় সভায় পল্লী বিদ্যুতের নানা অনিয়ম-দুর্নীতির বিবরণ তুলে ধরে উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদসহ অন্যান্য বক্তারা ডিজিএম মিজানুর রহমানকে তুলোধুনো করেন। পরে সভার প্রধান অতিথি ও পরিষদের উপদেষ্টা এমপি আব্দুল মজিদ খান অনিয়ম-দুর্নীতি দূর করে গ্রাহক সেবা নিশ্চিত করতে ডিজিএমকে কঠোর নির্দেশ দেন। অন্যদিকে আইনশৃঙ্খলা কমিটির সভা চলাকালে এমপি আব্দুল মজিদ খান বলেন, ইউএনও সাহেবকে অনেক কিছু বলার ছিল। কিন্তু এসেই শুনেছি তার বদলির আদেশ এসেছে। তাই তাকে কিছু বলছি না। তবে শুধু এটুকুই বলছি যে, উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে তিনি যা করেছেন তা মোটেই ঠিক হয়নি। ভবিষ্যতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যাতে কাজকর্ম করা হয় সকলের প্রতি সেই নির্দেশ রইল। এমপি’র বক্তব্যের পর ইউএনও সভায় উপস্থিত সকলের কাছে দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com