মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৪০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পৌর এলাকার হাতুন্ডা গ্রামে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের মাসুদ আহমদ চৌধুরীর সাথে প্রতিবেশী মৃত আঃ কাদিরের তিন পুত্র সালাম, মিজান মিয়া ও আব্দুল হানিফের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন মাসুদ চৌধুরীর ঘরে ঢুকে হামলা চালায়। এতে মাসুদ আহমদ চৌধুরী (৪০) ও তার ভাগিনা সনজব আলী (৩৫) এবং মাসুদ আহমদের বড় বোন লীল বানু (৫৫) ও মাসুদ আহমদের স্ত্রী আম্বিয়া আক্তার আফরোজা সহ ৪ জন আহত হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com