সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে প্রচন্ড গরমে হাত পাখার কদর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৭৫৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ বাতাস সৃষ্টির প্রাচীন প্রযুক্তির কাপড় ও বেতের তৈরী হাত পাখা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী ব্যবসায়ীরা। গ্রীষ্মের উষ্ণতার  বার্তা আসতে না আসতেই হাত পাখার কদর বেড়েছে পথচারীসহ সকল শ্রেণী-পেশার মানুষজনের মধ্যে। নবীগঞ্জের ফুটপাতে বসে ও রাস্তায় রাস্তায় ঘুরে পাখা বিক্রি করছেন বিক্রেতারা।
তথ্য প্রযুক্তির সময়ে বৈদ্যুতিক পাখা ব্যবহার করছেন কমবেশী সকলই। কিন্তু বিদ্যুতের বেলকি বাজিতে ও ঘনঘন লোড শেডিংয়ে অতিষ্ট হয়ে লোকজন উষ্ণতার অসহনীয় গরমে কষ্ট কিছুটা লাঘবের আশায় কাপড় ও বাঁশ-বেতের তৈরী হাত পাখা সংগ্রহ করছেন ।
বিভিন্ন শহর থেকে আসা নবীগঞ্জ শহরে হাত পাখা বিক্রেতারা জানান, গরম আসলে হাত পাখা’র চাহিদা বেড়ে যায় বিক্রিও ভাল  হয়। তিনি বলেন প্রতিটি পাখার খুচরা মূল্য ৪০ থেকে ৫০টাকায় বিক্রি করি। এনিয়েই চলে তাদের সংসার। প্রতিদিন মোটামুটি ভাল আয় হয়। কেউ নিজে তৈরী করেন আবার কেউ কেউ কারিগরদের কাছ থেকে খুচরা মুল্যে খরিদ করে গরমে মৌসুমে ওই হাত পাখা নিয়ে বিভিন্ন শহরে বিক্রি করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com