সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

২নং পুল এলাকা থেকে টমটম ছিনতাই ॥ ২ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ধুলিয়াখাল সড়কের ২নং পুল এলাকায় চালককে জিম্মি করে টমটম ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বহুলা গ্রামের মৃত মতলিব মেম্বারের পুত্র শহীদুল ওরফে সাইফুল (১৯) ও তেঘরিয়া গ্রামের দুলাল মিয়ার পুত্র সুজন মিয়া (২০)।
আহত টমটম চালক ইকবাল জানায়, গত রবিবার সন্ধ্যায় আটককৃত দুই ছিনতাইকারী সহ অন্যান্য ছিনতাইকারীরা টমটমটি ২নং পুল থেকে বহুলায় নিয়ে যাওয়ার সময় ২নং পুলের অদূরে চালককে মারপিট করে জিম্মি করে টমটম নিয়ে যায়। চালকের চিৎকারে স্থানীয় লোকজন এসে ইকবালকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়। রবিবার দিবাগত রাত্র ২টার দিকে সদর থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আটককৃতদের বাড়ী থেকে তাদের গ্রেফতার করে। এ সময় সাইফুলের বাড়ী থেকে ৪টি ব্যটারী ও টমটম উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com