শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে টিপল হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্ততার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ট্রিপল মার্ডার খ্যাত কসবা গ্রামের আজিজুল ইসলাম হত্যাকান্ডের মামলার অন্যতম আসামী শ্যামল আহমদ (৩২)কে রোববার গভীর রাতে সিলেটের জালালাবাদ এলাকা থেকে আটক করেছে র‌্যাব ৯ এর একদল সদস্য। গতকাল সোমবার সকালে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করলে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গত ৬ জুন কসবা গ্রামের বহুল আলোচিত আজিজুল হত্যাকান্ডের ঘটনার পর থেকে ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে শ্যামল আহমদ পলাতক ছিলো। পুলিশ ও র‌্যাব সদস্যরা আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজন আসামীকে গ্রেফতার করে। সর্বশেষ রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সহযোগী পরিচালন মাঈদ উদ্দিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য পলাতক আসামী শ্যামলকে সিলেটের জালালাবাদ এলাকা থেকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com