শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ বখাটেদের হামলায় ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে ভরপুর রাস্তার পাশে একই ইউনিয়নের বাশডর গ্রামের লোকজন আসার পথে পথি মধ্যে ভরপুর গ্রামের একদল বখাটেদের হামলায় মহিলাসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, গত ৪/৫দিন পূর্বে ভরপুর গ্রামের আবু শ্যামা, আল-আমিন, জয়নাল, জাহাঙ্গীর গংরা বাশডর গ্রামের কলেজ পড়ুয়া এক ছাত্রীর সাথে অশোভ আচরণ ও তার মোবাইল নম্বর জানতে চায়। সে বখাটেদের সাথে কথা না বলায় তার ছবি তুলে বিকলঙ্গ অবস্থায় ফেইসবুকে দেবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনা ঐ কলেজ পড়ুয়া ছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে তাৎক্ষনিক তার অবিভাবকরা ঐ বখাটে যুবকদের অবিভাকদের কাছে বিচার প্রার্থী হলে বখাটেরা ঐ গ্রামের লোকজনদের উপর ক্ষিপ্ত হন। গত রবিবার দুপুরে বাশডর গ্রামের লোকজন রাস্তা দিয়ে আসার পথে বখাটে ১০/১২জনের একদল দূর্বৃত্ত তাহাদের উপর এলোপাতারী হামলা চালায়। এতে মহিলাসহ ১০জন আহত হয়। আহতদের মধ্যে এনামুল হক (২৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ আশংকা জনক অবস্থায় প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের মধ্যে জহিরুল আলম (২৭), মিনা আক্তার (৩২), সইফুল ইসলাম (২৫) ও জিতু মিয়া (৪০)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাশডর গ্রামের নুনু মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com