মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জের জ্বীনের বাদশা বাবুলের জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫
  • ৪৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের আলোচিত জ্বীনের বাদশা ভুয়া কবিরাজ ও তান্ত্রিক জগতের শিরমণি বাবুল চিশতী (৩৫) এর ধর্ষণের মামলায় জামিন না মঞ্জুর করেছেন হবিগঞ্জের দায়রা জজ আদালত। গত রবিবার সকালে তার জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি আকবর হোসেন জিতু বাবুলের অপকর্মের নানা কাহীনি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে মর্মে পত্রিকা গুলো উপস্থাপন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচার মোঃ আতাবুল্লাহ তার জামিন না মঞ্জুর করেন। উল্লেখ্য সম্প্রতি এক রোগীনিকে বাবুল তার বাড়ীর জ্বীনের আস্তানা নামক গোপন কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে গৃহবধু শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। এর পর থেকে স্থানীয় ও জাতীয় সংবাদ পত্রে তার নানান রকম অপকর্মের কাহীনি তুলে ধরা হয়। বাবুল শায়েস্তাগঞ্জ জগনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দীনের পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com