বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখা গঠন উপলক্ষে এক নির্বাচনী সভা গতকাল বিকাল ৩টায় উপজেলার কুর্শি তাছকিরায়ে আহলে বয়তিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। কাজী মাওঃ মাহবুব আহমদ এর সভাপতিত্বে ও মাওঃ ইরফান উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা বিলপাড়ী সাহেব কিবলার সুযোগ্য উত্তরসূরী মাওঃ শাহ্ সাদিকুর রহমান। এতে সর্বসম্মতিক্রমে কাজী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সংগঠন ‘রেটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’-এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ শহরের শিরিষতলায় অনুষ্ঠিত প্রতিযোগিতা উদ্বোধন করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ। রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের প্রেসিডেন্ট ডাঃ এসএস আল আমিন সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনার কারণে অনার্স ১মবর্ষের ফলাফল পূণঃমূল্যায়ন, ১টি বিষয়ে কৃতকার্য হলে পরবর্তী বর্ষে উত্তীর্ণ দেয়া, গ্রেডিং পদ্ধতির পরিপূরক আয়োজন সম্পন্ন, শিক্ষক সংকট নিরসন, দুঃসহ সেশনজট সহ অব্যবস্থাপনা নিরসনের দাবিতে গতকাল মানববন্ধন করেছে বৃন্দাবন কলেজেরে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দুর্জয় হবিগঞ্জের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মাহমুদা খাঁ’র সভাপতিত্বে এবং বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর জনতার বাজারে হাজী মাহমুদ মিয়াকে সভাপতি ও গোলাম মর্তুজা স্বপনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট দিনারপুর জনতার বাজার ব্যবসায়ী সমিতি গঠন করা হয়েছে। গত সোমবার বিকালে বাজারের অস্থায়ী কার্যালয়ে জুলফিকার আহমদের সভাপতিত্বে সর্ব সম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শাহ মুস্তাকিম (সহ-সভাপতি) সালেহ বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছির করেছে চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দল। গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ কদ্দুছ আলীর নেতৃত্বে  মিছিলটি বের হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ কদ্দুছ আলী, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সুমন বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার বাদ জোহর পুরান পাথারিয়া হযরত শাহজালাল (রঃ) দারুছুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউপি শাখা গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দারুছুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ ক্বারী ফরিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দের মধ্যে মাওঃ আঃ করীম আজহার, মাওঃ মামনূনুল হক, মাওঃ আশিকুর রহমান, আলহাজ্ব বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা শহীদ মিনারে হাজী জহুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরর সভাপতিত্বে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় গত ২৪ মার্চ হবিগঞ্জের দৈনিক এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত দুইজন প্রধান শিক্ষককে জড়িয়ে অর্থ আত্মসাতের যে সংবাদ ছাপানো হয়েছে তার প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। এসময় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শায়েস্তানগরস্থ বাসভবনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এর পূর্বে মরহুমার কবর জিয়ারত করা হয়। এতে মরহুমার আত্মীয় স্বজন, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ মাওঃ কয়েছ আহমদ মাহাদী ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় গতকাল দুপুর ১২ টায় লতিফিয়া আইডিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট নবীগঞ্জের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। কুর্শি তাছকিরায়ে আহলে বয়তিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি কাজী মাওঃ মাহবুব আহমদ। ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওঃ মনসুর আহমদ বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ শোকে ভাসছে নবীগঞ্জের মামদপুর গ্রামবাসী। রুমেনা ও তার ২শিশু সন্তানের মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেনা গ্রামবাসী। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ মর্গ থেকে মা ওসন্তানসহ ৩টি লাশ রুমেনার পিতা মাসুক মিয়ার নিকট হস্তান্তর করার পর নিয়ে যাওয়া হয় গজনাইপুর ইউনিয়নের মামুদপুরে। এ সময় গ্রামজুরে এক শোকাবহ পরিবেশ সৃষ্টি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে গত শুক্রবার রাতে দূর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় গত সোমবার ঢাকা সিলেট মহাসড়কে নছরপুরে চার ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ উদ্দিন তাজের সাথে দীর্ঘদিন যাবৎ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভূয়া ভূমিহীন সেজে সরকারি খাস ভূমি বন্দোবস্ত নিলেন দক্ষিণ নন্দীপাড়া মহল্লার সৌদি আরব প্রবাসী আবদুছ ছালামের স্ত্রী নেহার বেগম। ধনাঢ্য নেহার বেগমের নামে সরকারি সম্পত্তি বন্দোবস্ত দেয়ার ঘটনা স্থানীয়দের মাঝে জানাজানি হলে উত্তেজনা বিরাজ করছে। বন্দোবস্ত বাতিলের দাবিতে একই এলাকার প্রকৃত ভূমিহীন দাবিদার সুলতান মিয়ার স্ত্রী শিরিনা আক্তার গত ১৫ মার্চ বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গেরারুক গ্রামের মৃত ইকরাম উল্লার পুত্র হিরু মিয়া (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে চুনারুঘাট থানার এস.আই হারুন আল রশীদ ও এস.আই আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হিরুকে নিজের গোয়াল ঘর থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, কুখ্যাত গরু চোরের সর্দার হিরু ৫বৎসরের সাজাপ্রাপ্ত বিস্তারিত
মখলিছ মিয়া ॥ বানিয়াচঙ্গে ৯ বছরের শিশুকে ধর্ষণ করেছে এক লম্পট। থানায় মামলা দায়ের। লম্পট গ্রেফতার। ঘটনাটি ঘটেছে গত শনিবার বানিয়াচং সদরের সাগরদিঘীর পূর্বপাড় এলাকায়। এ ঘটনায় গতকাল সোমবার ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন  এ অভিযোগে লম্পট সাগরদীঘি দক্ষিণপাড় এলাকার আকাই উল্লার ছেলে আব্দুল মুনাফ (৪৫) কে আসামী করে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com