বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নিজামপুর ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে ৪ ঘন্টা অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে গত শুক্রবার রাতে দূর্বৃত্তরা কুপিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় গত সোমবার ঢাকা সিলেট মহাসড়কে নছরপুরে চার ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ উদ্দিন তাজের সাথে দীর্ঘদিন যাবৎ আওয়াল চেয়ারম্যানের বিরোধ চলে আসছিল। এ জের ধরেই তাজ উদ্দিনের লোকজন আওয়াল চেয়ারম্যানের উপর হামলা চালায়। গতকাল সকাল ১০টায় শরিফাবাদ প্রাইমারী স্কুল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মহাসড়ক ৪ ঘন্টা অবরোধ করে রাখে গ্রামবাসীসহ হাজার হাজার জনতা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুর রহমান, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন ঘটনাস্থলে যান। চারদিনের ভিতরে তদন্ত করে প্রকৃত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আশ্বস্থ করেন। পরে তাদের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তোলে নেয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সৈয়দ গাজীউর রহমান, আব্দুল হামিদ তালুকদার, আব্দুর রউফ, রাজিউড়া চেয়ারম্যান আবুল কালাম বাবুল, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন, মুখলিছুর রহমান মুখলিছ, মুক্তার হোসেন, নূর মিয়া, মিনাজ মেম্বার, মধু মেম্বার, ফজল মেম্বার, ফজলু মেম্বার, মস্তু মিয়া, আব্দুল কাদির মেম্বার, তছকির মেম্বার, ফখরুল হামিদ, গাজীউর রহমান এমরান সহ হাজার হাজার জনতা। এঘটনা তদন্ত করতে শ্রীমঙ্গল র‌্যাব ৯ এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com