বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমরানের মুক্তির দাবিতে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছির করেছে চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দল। গতকাল মঙ্গলবার বিকালে চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ কদ্দুছ আলীর নেতৃত্বে  মিছিলটি বের হয়। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ কদ্দুছ আলী, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ সুমন মিয়া, মোঃ সুজন মিয়া, মোঃ ফুল মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ রুমেল মিয়া, মোঃ সুহেল মিয়া, মোঃ রনি মিয়া, মোঃ সুহান মিয়া, মোঃ সুজন মিয়া (২), শ্রমিকদল নেতা শামছুল হক, মোঃ জার্নেল মিয়া, মোঃ সাহাবউদ্দিন, যুবদল নেতা কবির মিয়া, আল আমিন, জিতু মিয়া, রফিক মিয়া, জনি আহমেদ, সফল আলী প্রমূখ। সভায় কদ্দুছ আলী বলেন, আওয়ামী সরকারের রোষানলের শিকার আমিনুর রশীদ এমরানসহ বিএনপি ও স্বেচ্ছাসেবকদলসহ সকল জিয়ার সৈনিকদেরকে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com