বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশিষ্ট সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শায়েস্তানগরস্থ বাসভবনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এর পূর্বে মরহুমার কবর জিয়ারত করা হয়। এতে মরহুমার আত্মীয় স্বজন, সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। এদিকে আমন্ত্রীত বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসব অনুষ্ঠানে অংশ গ্রহন করায় মরহুমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০২ সালের এই দিনে মঞ্জিলা বেগম শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন। এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বামী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে তিনি ৭বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com