বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মক্রমপুর ইউনিয়নে যুব জমিয়তের কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ২৫ মার্চ, ২০১৫
  • ৫০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার বাদ জোহর পুরান পাথারিয়া হযরত শাহজালাল (রঃ) দারুছুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউপি শাখা গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দারুছুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ ক্বারী ফরিদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দের মধ্যে মাওঃ আঃ করীম আজহার, মাওঃ মামনূনুল হক, মাওঃ আশিকুর রহমান, আলহাজ্ব হাফেজ শেখ হিফজুর রহমান, বানিয়াচং উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতি আমির আহমদ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মাওঃ আব্দুল করীম আজহারকে আহবায়ক, মাওঃ ক্বারী ফরিদ আহমদকে যুগ্ম আহবায়ক ও মাওঃ কাবিরুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন মাওঃ জাফর আহমদ, মাওঃ আবিদুর রহমান, আঃ কাদির, হাজী ফজলুর রহমান, মোঃ জিতু মিয়া, আশিক মিয়া, মাওঃ এখলাছুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com