বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ভূয়া ভূমিহীন সেজে সরকারি সম্পত্তি বন্দোবস্ত নিয়েছেন ধনাঢ্য মহিলা!

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভূয়া ভূমিহীন সেজে সরকারি খাস ভূমি বন্দোবস্ত নিলেন দক্ষিণ নন্দীপাড়া মহল্লার সৌদি আরব প্রবাসী আবদুছ ছালামের স্ত্রী নেহার বেগম। ধনাঢ্য নেহার বেগমের নামে সরকারি সম্পত্তি বন্দোবস্ত দেয়ার ঘটনা স্থানীয়দের মাঝে জানাজানি হলে উত্তেজনা বিরাজ করছে। বন্দোবস্ত বাতিলের দাবিতে একই এলাকার প্রকৃত ভূমিহীন দাবিদার সুলতান মিয়ার স্ত্রী শিরিনা আক্তার গত ১৫ মার্চ প্রমাণাদীসহ লিখিত অভিযোগ করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও বানিয়াচং সহকারী কশিনার (ভূমি) বরাবর। অভিযোগপত্রে বলা হয়, ২০০০ সনে পুরানবাগ মৌজার ৭৭০ নং দাগের খাস খতিয়ানের খালকে চারাভূমি দেখিয়ে ৯শতক ভূমি বন্দোবস্ত নেন নেহার বেগম। অথচ স্বামী আবদুছ ছালাম ও নেহার বেগমের যৌথনামে তাদের বসতবাড়িতে রয়েছে বিলাস বহুল পাকাঘর। এছাড়া স্থানীয় বড়বাজারে প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসা। ব্যবসাটি পরিচালনা করেন তার দু’ছেলে। হাওরে রয়েছে আবাদ যোগ্য প্রচুর বোরো ও আমন ধানের জমি। এসব সম্পত্তির মূল্যে প্রায় অর্ধকোটি টাকার ওপরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com