স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারের মুরগের হাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- ওই এলাকার মকসুদ আলী নামে এক ব্যক্তির ল্যাপ তোষকের দোকান থেকে হঠাৎ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সংঘর্ষে প্রবাসী নিহতের ঘটনায় বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে। প্রায় শতাধিক গরু, বাছুর, হাঁস, মুরগি ইত্যাদি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। এদিকে গ্রেফতার আতংকে গ্রামটি পুরুষশূণ্য হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে প্রবাসী কাজী দিপু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সীমান্তবর্তী এলাকা তুলসীপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা ৫১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়ন বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তুলসীপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের জব্দ মূল্য ৫১ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। আটককৃত চোরাচালানী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে সাড়ে ১১ কোটি টাকার ৩৮টি স্থবর ও অস্থাবর সম্পত্তি কোকের আদেশ দেয়া হয়েছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির ও তার স্ত্রী, ছেলে-মেয়ে, ভাইর এর নামে ১৯ স্থাবর সম্পত্তি (বাসা,
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের সংঘর্ষে কাজী দিপু (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ
স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার একাধিক মামলার আসামী সৈয়দ লাল মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ। গত সোমবার বিকালে সদর থানা পুলিশের সহযোগিতায় বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাহুবল উপজেলার চন্দ্রছড়ি গ্রামের সাহেব বাড়ির সৈয়দ গেদু মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিং এর
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কালাভরপুর গ্রামে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং অপর একটি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গত সোমবার রাত ২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাভরপুর গ্রামে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা ১শ মন ধান ও অনেক মুল্যমান জিনিসপত্রসহ প্রায় ৫
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় নগদ টাকা, দেশীয় ছুরি, অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোনসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী রায় হত্যাকান্ডের মৃত্যুদন্ডাদেশ হাই কোর্টের আপীল বিভাগে ৫ বছর ধরে ঝুলে আছে। রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতের পরিবার। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম ২০১৯ সালের ৭ জানুয়ারি স্বীকৃত ঘাতক রানু রায়কে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। রায়ের বিরুদ্ধে আসামী পক্ষ বিগত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দার বাড়ি উপজেলা পরিষদের গেইট থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ফয়সল খান ওরফে কামাল (৩৫) কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার দুপুরে ডিবির ওসির নেতৃত্বে এসআই রিপন সিংহ ও এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকা থেকে কামালকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ১শ পিস ইয়াবা
স্টাফ রিপোর্টার ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষীকি উপলক্ষে হবিগঞ্জ জেলা তাঁতীদল উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জানুয়ারি রবিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা তাতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামালের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মোঃ শফি কাইয়ুম
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালয়িন (৫৫ বিজিবি) এর উদ্যোগে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সকালে হবিগঞ্জ ৫৫ বিজিবি সদর দপ্তরে এ মাদক ধ্বংস করা হয়। বিজিবি হবগিঞ্জ ব্যাটালয়িন (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ ব্যাটালয়িনের দায়িত্বপূর্ণ চুনারুঘাট এবং মাধবপুর ও শ্রীমঙ্গল উপজেলা থেকে গত ২৬ জুলাই