স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ বাইপাস সড়ক থেকে ৫০ পিস ইয়াবাসহ হৃদয় মিয়া (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপার তারেক মাহমুদ যোগদানের পর থেকেই মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে যৌথবাহিনী বিভিন্ন সময় সাড়াশি অভিযান চালিয়ে মাদক ও জুয়াড়িদের আটক করছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ডিবির ওসি শামীম ইকবালের নির্দেশে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বাদি হয়ে এ বিষয়ে হৃদয়কে আসামি করে মাদক আইনে মামলা করেছে। পুলিশ জানায়, অভিযান অব্যাহত থাকবে।