মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই ॥ হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কালাভরপুর গ্রামে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই হয়েছে এবং অপর একটি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত সোমবার রাত ২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাভরপুর গ্রামে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা ১শ মন ধান ও অনেক মুল্যমান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং পার্শ্ববর্তী দুলাল মিয়ার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনার আরো প্রায় ২ লক্ষাধিক টাকারসহ প্রায় ৭ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ ২টি পরিবার। ক্ষতিগ্রস্ত বদরুল আলম ও দুলাল মিয়া কালাভরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত অনুমান ২ টায় বদরুল মিয়ার বাংলা ঘরে আগুন দেখতে পান তার মা। মুহুর্তের মধ্যে আগুনের লিলাহিন শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থালে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। বদরুল আলম জানান, তাঁর বাড়িতে মা একা ছিলেন। রাত ২ টার দিকে তার মা তাকে ফোন দিয়ে জানান, তাঁদের বাড়িতে আগুন লেগেছে। অপর দিকে বদরুল মিয়ার প্রতিবেশি দুলাল মিয়াও স্ব-পরিবারে শহরে বসবাস করায় বাড়িতে তাঁর ভাবি একা ছিলেন। বদরুল আলম ও দুলাল মিয়ার দাবী, পূর্ব শত্রুতার জের ধরে আমলগীর খাঁনের নেতৃত্বে তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলা ভাংচুর এবং লুটপাট করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে গতকাল মঙ্গলবাল বিকালে ৪ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও নবীগঞ্জ অফিসার ইনচার্জ কামাল আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com